আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা
শিল্পী: লালন
গীতিকার: লালন
আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা।
কাজের বেলায় পরশমণি আর সময় কেউ চেনে না॥
নবী আলী এই দুজনে
কলমা-দাতা দল আরফিনে
বে-কালমায় যে অচিন জনে
পীরের পীর হয় চেন না॥
যেদিন সাঁই নরেকারে
ভাসলেন একা একেশ্বরে
সেই অচিন মানুষ তারে
দোসর হ’ল ততখানা॥
কেউ তারে জেনেছে দড়
খোদার ঘোট নবীর বড়
লালন বলে নড়চড়
সে নইলে কুল পাবা না॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন