তরীকতে দাখিল না হ’লে

শিল্পী: লালন

গীতিকার: লালন

তরীকতে দাখিল না হ’লে।
শরীয়ত হবে না সিদ্ধি পড়বি গোলমালে॥
শরার নামাজের বীজ
আরকান আহকাম চিজ
তরীকতের আরকান আহকাম
কয় বীজে বলে॥
সালেকি মজ্জুব হয়
হকীকতে পরিচয়
মারফত সিদ্ধির মোকাম
দেখনা রে খুলে॥
আত্মতত্ত্ব জানে যে
সব খবরে জবর সে
লালন ফকির ফেরে প’লো
নিগূঢ় পথ ভুলে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ