ভালোলাগে জোছনা রাতে

শিল্পী: নকীব খান

ভালোলাগে জোছনা রাতে

মেঘ হয়ে আকাশে ভাসতে

ধানের শীষে বাতাস হয়ে

কৃষাণীর মন ছুঁয়ে যেতে,

ভালোলাগে রোদ হয়ে

ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে ।

আমার জানালায় উদাস দুপুর

কবিতার বই খুলে দেখছি

গাঁয়ের সে পথে জামের মুকুল

পড়ে আছে পাকা লাল বটফল,

এক গরুর-গাড়ি সে যে পথে

ক্লান্তির ছাপ রেখে দুলছে ।

সেগুন কাঠের ঐ দরজা ভেঙ্গে

বিকেলের রোদ এসে থামবে

আমার কবিতা সুখ-সারী হয়ে

মগ্ন চেতনার শিষ দেয়,

আমি পিয়ানোতে হাত রেখে

ভালোলাগা সব ধরে রাখছি ।

————

রেনেসাঁ

নকীব খান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে