কারে বলবো আমার মনের বেদনা
শিল্পী: লালন
গীতিকার: লালন
কারে বলবো আমার মনের বেদনা।
এমন ব্যথায় ব্যথিত মেলে না॥
যে দুখে আমার মন
আছে সদায় উচাটন
বললে সারে না॥
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না॥
অনাথের নাথ যে জনা মোর
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না॥
কি করি কি হয় দিনের দিন যায়
কবে পুরবে মনের বাসনা॥
অন্য ধনের নয় রে দুখী
মনে বলে হৃদয়ে রাখি
শ্রীচরণখানা॥
লালন বলে, মোর পাপের নাই ওর
তাইতে আশা পূর্ণ হ’লোনা॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন