কবে অবশ এ হৃদয় জাগিবে

শিল্পী: রজনীকান্ত সেন

কবে অবশ এ হৃদয় জাগিবে-

প্রাণে সুমতি-সমীরণ বহিবে।।

ত্যজিয়েআত্মকলহ মিলেমিশে অহরহ,

প্রাণ শুধু আনন্দে ভাসিবে।।

কবে হবে ধর্মভীত, নীতি পথের অধীন,

প্রাণ-শশী উপদেশে হইব কলুষ হীন।

পরমেশ-পদেমতি হবে।।

আজি উষা আগমনে আশা জাগিয়াছে মনে বুঝি অন্ধজনে নয়ন পাইবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ