হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা

শিল্পী: বাংলা গান

হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা শ্বশুর দেশে

ইচ্ছা করি কাটোইন দামান্দে বেতের বাঁশের মোড়া

হাতে তুলোইন খলি বা দামান্দে দাঁতে তুলোইন বেত

সেই না বেত দিয়া বা দামান্দে বানাইছে আবের ঐ না পাঙ্খা।

পাঙ্খার কিনারে লেখোইন বা দামান্দে বড় শখের জোড়া

সেই না পাঙ্খা বেচোইন বা দামান্দে দূর শ্বশুর দেশে।

সেই না পাঙ্খা দেইখ্যা কইন্যার আম্মায় কান্দোইন বারে বার

এত দূরে কইন্যারে বিয়া দিয়া থাকতাম কেমনে রে।

সাক্ষী থাইকো চন্দ্র সূর্য সাক্ষী থাইকো তুমরা

কইন্যার আম্মায় করছইন ওয়াদা মেয়েরে দিবা বিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ