জীবনের এই যে রঙিন দিন

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: আলাউদ্দীন আলী

জীবনের এই যে রঙিন দিন
রবে না হায়রে চিরদিন
মাটির এক অন্ধকার ঘরে
যেতে হয় সঙ্গী সাথী হীন ।।

লাভের বোঝা বইতে গিয়ে
ভাবলে না তো
পাপের বোঝা দিনে দিনে
বাড়লো কতো
এখনো চাও রে ক্ষমা চাও
এভাবে চলবে আর ক’দিন ।।

টাকার জোরে ভাগ্য লেখা
বদলে নিলে
মানুষ হয়ে মানুষেরে
দুঃখ দিলে
বিচারে ঠেকবে রে যেদিন
কেমনে পার হবে সেদিন ।।

*

গান – জীবনের এই যে রঙিন দিন
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে