সাজাও গো সজনী, গিরিরাজ নন্দিনী
শিল্পী: বাংলা গান
সাজাও গো সজনী, গিরিরাজ নন্দিনী
বান্ধ গো বিনোদ বেণী
।
এ গো সিঁথির উপরে, ঝলকে সিন্দুরে
কাজল পরাও গো ধনি।
কর্ণের কুণ্ডলে, কি সুন্দর দোলে
গলায় মোহনমালা
হাতে স্বর্ণ চুড়ি আহা মরি মরি
শঙ্খ পরাইয়া দিলা।
সেমিজ আনিয়া, যতনে পরাইয়া
তাহার উপরে শাড়ি
আলতা চরণে
দিলা সখিগণে
মধু কয় কি শোভে হেরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন