বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া
শিল্পী: বাংলা গান
বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।
আনছইন ঢাকাই শাড়ি বেলোয়ারী চুড়ি
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।
কানের আনছইন কানপাশা পুরাও মনের আশা
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।
আনছইন পায়ের নূপুর শুনছি দামান গরুচোর
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন