আর, কতদুরে আছ, প্রভু

শিল্পী: রজনীকান্ত সেন

আর,

কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?

শুনিতে কি পাবে মৃদু বিলাপ আমার?

তোমারি চরণ আশে, ধীরে ধীরে নেমে আসে,

ভকতি-প্রবাহ, দীন ক্ষীণ জলধার।

কঠিন বন্ধুর পথ, পলে পলে বাধা শত;

অচল হইয়া , প্রভু, পড়ে বার বার।

নীরস নিঠুর ধরা, শুয়ে লয় বারি-ধারা,

কেমনে দুস্তর মরু হয়ে যাবে পার ?

বড় আশা ছিল প্রাণে, ছুটিয়া তোমারি পাণে,

এক বিন্দু বারি দিবে চরণে তোমার।

পরিশ্রান্ত পথহারা, নিরাশ, দুর্বল ধারা,

করুণা-কল্লোলে, তারে, ডাকো একবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ