ঘুম থনে উঠিয়া দামান্দে না খাইন দানা পানি

শিল্পী: বাংলা গান

ঘুম থনে উঠিয়া দামান্দে না খাইন দানা পানি রে

আইজকে রাইতে স্বপ্নে দেখছইন কমলা সুন্দরী রে

যুদি বাবাজী না করাও বিয়া কমলা সুন্দরীরে

গরু রাখা যাইমু আমি কমলার বাবার বাড়ি রে।

টেকা নাই মোর পয়সা নাই; কি করাইমু বিয়া রে!

হালের বলদ বেইচ্চা বাবাজী আমারে করাও বিয়ারে।

যুদি মাইজী না করাও বিয়া কমলা সুন্দরীরে

বকরী রাইখ্যা খাইমু আমি কমলার ভাইয়ের বাড়ি রে।

সুনা (সোনা) নাই রূপা নাই বাবা; আমি কি দিয়া করাইমু বিয়া!

পিন্দের শাড়ি বেইচ্চা মাইজী আমারে করাও বিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ