তােমার মনের একটি কথা আমায় বলো বলো
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তােমার মনের একটি কথা আমায় বলো বলো।
তােমার নয়ন কেন এমন ছলােছলো॥
বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরােঝরাে রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলােকলাে॥
আজি দিগন্তসীমা।
বৃষ্টি-আড়ালে হারালাে নীলিমা হারালাে—
ছায়া পড়ে তােমার মুখের ’পরে,
ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তােমার হৃদয় টলােটলো॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন