দিনে দিনে হ’ল আমার দিন আখেরি

শিল্পী: লালন

গীতিকার: লালন

দিনে দিনে হ’ল আমার দিন আখেরি।
আমি ছিলাম কোথায় এলাম কোথা
আবার যাবো কোথায় সদায় ভেবে মরি॥
বসত করি দিবারাতে
ষোল জন বোম্বেটের সাথে
আমায় যেতে দেয় না সরল পথে
আমায় কাজে কাজে করে দাগাদারি॥
বাল্যকাল খেলায় গেল
যুবকাল কলঙ্ক হ’ল
আবার বৃদ্ধকাল সামনে এল
মহাকালে করলে অধিকারী॥
যে আশায় ভবে আসা
তাতে হ’ল ভগ্নদশা
লালন বলে, হায় কি দশা
আমার উজাইতে ভেটেন প’ল তরী॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ