না জেনে ঘরের খবর তাকাও কেন আশমানে
শিল্পী: লালন
গীতিকার: লালন
না জেনে ঘরের খবর তাকাও কেন আশমানে।
চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঘরের ঈশান কোণে॥
প্রথমে চাঁদ উদয় দক্ষিণে,
কৃষ্ণপক্ষে অধো হয় বামে,
আবার দেখি শুক্লপক্ষে
কিরূপে যায় দক্ষিণে॥
খুঁজিলে আপন ঘরখানা,
পাইবে সকল ঠিকানা,
বার মাসে চব্বিশ পক্ষ,
অধর-ধরা তার সনে॥
স্বর্গ-চন্দ্র দেহ-চন্দ্র হয়
তাহাতে ভিন্ন কিছুই নয়,
ঐ চাঁদ ধরিলে সে চাঁদ মেলে
ফকির লালন কয় তাই নির্জনে
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন