কুলের বৌ হয়ে মন আর কতদিন থাকবি ঘরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
কুলের বৌ হয়ে মন আর কতদিন থাকবি ঘরে।
ঘোমটা খুলে চলনারে যাই সাধ-বাজারে।
কুলের ভয়ে কাজ হারাবি, কুল কি নিবি সঙ্গে করে।
পস্তাবি শ্মশানে যেদিন ফেলবে তোরে॥
দিসনে আর আড়াই কড়ি নাড়ার নাড়ি হও যেই রে
ও তুই থাকবি ভালো সর্বকালো যাবে দূরে।
কুলমান সব যে জন বাড়ায়, গুরু সদয় হয় না তারে।
লালন বেড়ায়, কাতরে বেড়ায় কুল ঢাকেরে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন