তুমি যেয়ো না এখনি
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী॥
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন— আঁধারা ধরণী॥
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা—
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন