সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে

শিল্পী: কুমোদ কান্ত

গীতিকার: কুমোদ কান্ত

সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে
সখী রে… আর কি আমার সেই দিন আছে

সুধা সিন্ধু শুকাইয়া গেছে প্রেম বিহনে
সখী রে আর কি আমার সেই দিন আছে
সুধা সিন্ধু শুকায়ে গড়েছে কালা বিহনে।
আমার অন্তর খুলে দেখোনা সখী গো
ও আমার অন্তর পোড়া প্রেম আগুনে
নাই বুঝি তার মনে..

সখী বৃন্দাবনে নাই সুখ বসন্ত
মন জেনে এলো না কান্ত এতদিনে
সে যে এমন প্রেমে কেমন করে সখী গো
নিঠুর মন বাঁইধাছে কোন পাষাণে।
নাই বুঝি তার মনে…

সখী রে গোপনে গোপনে আর কাঁদব কত
দুই-এক দিনের কথা নয়, হলো বহুদিন গত
আমি প্রতিদিন তারে চাই না সখী গো
দেখা দিবে মাত্র দুই-এক দিনে।
নাই বুঝি তার মনে…

—

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে