সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি
শিল্পী: খালিদ হাসান মিলু
ছবি: মৌসুমী
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি
যার মেঘ কালো চুল, হরিণীর চোখ
কন্ঠটি গানের বীণা ।।
তার হাসি যেন শিশিরের কণা
তার দৃষ্টি যেন মায়াবী ছলনা
তাকে না দেখেও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা ।।
তার চরণ যেন নূপুরের দোলা
তার হৃদয় যেন বাতায়ন খোলা
তাকে না পেয়েও মনে হয়
সে আমার ভালোবাসা দিয়ে কেনা ।।
*
গান – সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন