তুমি আমার চোখে চেয়ে

শিল্পী: মাইলস

তুমি আমার চোখে চেয়ে

আশার প্রদীপ জ্বেলেছিলে

হাতে হাত রেখে বলেছিলে

চিরদিন আমার হয়ে থাকবে

আমি তো সেই দিন থেকে

তোমার পথ চেয়ে থেকে

ভালোবাসার স্বপ্ন দিয়ে

তোমাকে আমার করে নিলাম

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে

আশার প্রদীপ জ্বেলেছিলাম

হঠাত্‌ একদিন তুমি বললে

তোমাকে ভুলে যেতে

পেরিয়ে গেলে আমার প্রহর

কারো আশার প্রদীপ জ্বেলে দিয়ে

আমি তো সেই দিন থেকে

তোমার আশায় থেকে

নিরাশে ফিরে গেলাম

তোমার স্মৃতি বুকে নিয়ে

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে

আশার প্রদীপ নিভে দিলাম

ব্যান্ডঃ মাইলস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ