তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

শিল্পী: রজনীকান্ত সেন

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়,
তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়।।
তুমি অমৃত-বারিধি, হরি হে,
তাই তোমারি ভুবন ভরি-হে-
পূর্ণচন্দ্রে, পুষ্পগন্ধে, সুধার লহরী বয়;
ঝরে সুধা, ধরে সুধাজল ফল, পিয়াসা ক্ষুধা না রয়।।
তুমি সর্ব্ব শকতি মূল হে,
তাহে শৃঙ্খলা কি বিপুল হে!
যে যাহার কাজ নীরবে সাধিছে, উপদেশ নাহি লয়,
নাহি ক্রম-ভঙ্গ পূর্ণ প্রতি অঙ্গ, নাহিবৃদ্ধিঅপচয়।
তুমি প্রেমের চির-নিবাস হে,
তাই প্রাণে প্রাণে প্রেম-পাশ হে,
তাই মধু মমতা, বিটপি লতায় মিলি, প্রেম কথা কয়
জননীর স্নেহ সতীর প্রণয়, গাহেতব প্রেম জয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ