মোরা চলব না
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
মোরা চলব না।
মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না।
সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে—
আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না।
বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে—
এই ভুবনে আমরা কিছুই বলব না।
কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান—
আমরা তো এই প্রাণের টলায় টলব না।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন