জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম

শিল্পী: আব্দুল জব্বার

ছবি: মেঘের পরে মেঘ

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: রাজা শ্যাম

জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম
ওগো মোর ভাবনার নায়িকা
তুমি ইলোরা অজন্তার কারুকার্য
কোনো শিল্পী মনের তুমি চিত্রলেখা ।।

খাতার পাতায় মোর বেহিসাবি পড়ে যদি কোনো দাগ
দোষ দিও না ওগো তাই যদি হয়ে ওঠে অনুরাগ
কবিতা সে নয়, কাহিনী সে নয়
ওগো নয় সেতো নয়, কোনো পত্র লেখা ।।

জানালার পাশে মোর উঁকি দিয়ে যায় এক ভীরু চাঁদ
চেয়ে চেয়ে দেখি যদি সেকি তবে বলো মোর অপরাধ
সুদূরে সে নয়, হারালে যে রয়
এতো কাছে আছি তবু আমি একা ।।

*

গান – জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে