গুরু, দোহাই তোমার, মনকে আমার নেও সুপথে

শিল্পী: লালন

গীতিকার: লালন

গুরু, দোহাই তোমার, মনকে আমার নেও সুপথে।
তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে॥

তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ব-বশে রয়
তোমার কৃপাতে॥
যন্তরেতে যন্ত্রী যেমন
যেমত বাজায় বাজে তেমন,
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে॥
জগাই মাধাই দোষী ছিল
তারে গুরু কৃপা হ’ল
অধীন লালন দোহাই দিল
সেহি আশাতে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ