দীন নিঝর, ক্ষীণ জলধারা

শিল্পী: রজনীকান্ত সেন

দীন নিঝর, ক্ষীণ জলধারা

ঝরে ঝর ঝর গিরি অরণ্যে,

কে করে সন্ধান, অতি ক্ষুদ্র প্রাণ,

অতিশয় তুচ্ছ, অতি নগন্যে।

অতিক্রমি যাবে পাষাণের স’পে,

নেমে, আসে ভীম-সোতস্বতীরূপে,

প্লাবি দু্ই কুল, এ বিশ্ব ব্যাকুল

ছুটে আসে লয়ে পিপাসা দৈন্যে।

ক্ষুদ্র বীজ যবে হয় অঙ্কুরিত,

ভঙ্গুর, পেলব, ক্ষুদ্র, সঙ্কুচিত,

ক্রমে মহাবৃক্ষে হয়ে পরিণত,

ফল-পুষ্প ছায়া বিতরে অন্যে।

যদিও এ বাহু নহে কর্ম-ক্ষিপ্র,

তথাপি উদ্যম অবিচল, তীব্র;

বাধা পদে দলি, ধীরে যাও চলি,

বিপদে, সম্পদে স্মরি শরণ্যে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ