এমনি ক’রেই যায় যদি দিন যাক না
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না।
আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
দেহের বাঁধ টুটেছে—
মাথার ’পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাক্না।
ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
সে যেন রে কাহার বাণী।
কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
সে কোন্ সুরে সাধা—
বিশ্ব বলে মনের কথা, কাজ প’ড়ে আজ থাকে থাক্-না।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন