যেতে সাধ হয়রে কাশী কর্ম-ফাঁসি বাধে গলায়
শিল্পী: লালন
গীতিকার: লালন
যেতে সাধ হয়রে কাশী কর্ম-ফাঁসি বাধে গলায়।
আমি আর কতদিন ঘুরবো এমন নাগর-দোলায়॥
হলো রে একি দশা সর্বনাশা মনের ভোলায়।
ডুবলে ডিঙ্গে নিশ্চয় বুঝি জন্মশালায়॥
বিধাতা দেয় বাজি কিবা মন পাজী
হয়ে ফেরে ফেলায়।
বাওনা বুঝে বাই তরণী ক্রমে তলায়॥
কলুর বলদ যেমন তাকে নয়ন পাকে চালায়।
অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন