নীল নীল নীলাঞ্জনা

শিল্পী: আসিফ আকবর

ছবি: তুমি আমার প্রেম

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: আলাউদ্দীন আলী

নীল নীল নীলাঞ্জনা
চোখ দুটি টানা টানা
কপালের টিপ যেন জোনাকির দ্বীপ
তোমার প্রেমে পড়েছি তুমি করো না মানা ।।

আয়নায় মুখ দেখে কেন এত চুপ
নিজেই মুগ্ধ তুমি দেখে ঐ মুখ
ঐ কপলের তিল যেন করে ঝিলমিল
ঐ চুলের সুরভী মেলে হাওয়ায় ডানা ।।

অধরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল
মন চায় বার বার করি কিছু ভুল
ঐ রাঙা দুটি পায় কারো লাল আলতায়
আহা শিল্পীর তুলিতে আঁকা আল্পনা ।।

*

গান – নীল নীল নীলাঞ্জনা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে