লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে

শিল্পী: বাংলা গান

লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে

নীলপুর থনি ডাকে দামান্দে চিকন গলার সুরে।।

রাজার ডাক শুনিয়া বিবি কান্দে ঝারে ঝারে

কি লৈয়া যাইতাম আমি রাজার সামনে।

ডাইন হাতে লৈইন গো বিবিয়ে ডাব নাইরলের পানি

বাম হাতে লৈন গো বিবিয়ে আবের পাঙ্খাখানি।।

আইজকে কেনে বিবি গো তোমার ময়লিন মুখখানি

আইজকে কেনে বিবি গো তোমার আউলাইল মাথার বেণী।।

তোমার মায়ের কথায়রে রাজা আউলাইল মাথার বেণী

তোমার ভৈইনের কথায়রে রাজা ময়লিন মুখখানি।।

মাইরে দিমু যমে গো বিবি, ভৈনরে পরের অধীনে

তোমারে বানাইমু গো বিবি বড় ঘরের মল্লানি

তোমারে বানাইমু গো বিবি বড় ঘরের সায়বানি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ