নয়ন-মনোহারি কে

শিল্পী: রজনীকান্ত সেন

নয়ন-মনোহারি কে;

গহন বনচারি কে;

নব বকুল মাল উরে, প্রেম অভিসারি কে!

নূপুর পদ চঞ্চলে,

চপলা খেলে অঞ্চলে,

হরি-মিলন এস- হৃদি প্যারী অনুকারি কে!

কুমকুম সুগিন্ধ তবু চর্চিত সুচন্দনে;

মালতী সুগন্ধ লুটে পীন কুচ-বন্ধুনে;

দলিত পদে বল্লবী;

চ্যূত কুসুম মঞ্জরী,

মধুর মৃদু গীতি চির-মুক শুক শারী কে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ