খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা

শিল্পী: কাজী নজরুল ইসলাম

গীতিকার: কাজী নজরুল ইসলাম

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।

কাঁদিও না কাঁদিও না —

তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।

খেলো খেলো তুমি আজো বেলা আছে,

খেলা শেষ হলে এসো মোর কাছে,

প্রেম-যমুনার তীরে বসে র’ব

লইয়া শূন্য ভেলা।।

যাহারা আমার বিচার করে’ছে —

ভুল করিয়াছে জানি;

তাহাদের তরে রেখে গেনু মোর

বিদায়ের গানখানি!

হই কলঙ্কী, হোক মোর ভুল,

বালুকার বুকে ফুটায়েছি ফুল;

তুমিও ভুলিতে নারিবে সে-কথা–

হানো যত অবহেলা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে