ঝিয়াই নি গো সুন্দরী

শিল্পী: বাংলা গান

ঝিয়াই নি গো সুন্দরী

মাই চাচীর ঘর আন্ধারী

পরার ঘরে জ্বলে মোমের বাতি।

সকলের আগে উঠিও

সকলের শেষে শুইও

না শুনাইও দয়াল মাইজীরে গালি গো।

সকলের আগে রান্ধিও

সকলের শেষে খাইও

না শুনাইও দয়াল চাচীরে গালি গো।

আ’রির ঘরে না যাইও

প’রির ঘরে না যাইও

না শুনাইও দয়াল ভাবীরে গালি গো।

কচু পাতা যেমন কাঁপে

মাইজীর পরাণ তেমন কাঁপে

না জানি তোর শাশুড়ি কি জল্লাজনী গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ