তুমি কোন পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কোন পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে।
হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে।
ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।
তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।
ভেসে এলে জোয়ারে— যৌবনের জোয়ারে।
কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা।
কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা।
তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে—
তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ