কে গো তুমি ডাকিলে আমারে

শিল্পী: আশা ভোঁসলে।

গীতিকার: আশা ভোঁসলে

সুরকার: সুধীন দাশগুপ্ত।

কে গো তুমি ডাকিলে আমারে,

তারার প্রদীপ আকাশ পারে—

জ্বেলে দিয়ে যাও এ আঁধারে।

কত কথা কত সে সুরে

আজ আমায় ভরেছে,

এই ক্ষণে তুমি যে মোরে

কত মধুর করেছে।

চিনেছি যেন অজানারে।

না-বলা কথাটি যদি কোনদিন বুকে বাজে,

আমি মিশে রবো তবু

তোমার মাঝে।

কত আলো কত যে রঙে

এই ভুবন সাজালে—

তুমি যেন বাঁশীর সুরে

মোর এ গান বাজালে।

দেখেছি যেন অদেখারে।

——–

‘গলি থেকে রাজপথ’ কথাচিত্রের গান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে