আমার এ ঘরখানায় কে বিরাজ করে

শিল্পী: লালন

গীতিকার: লালন

আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম ভর একদিন দেখলাম না রে॥
নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাইনে এ নয়নে
হাতের কাছে যার ভবের হাট-বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে
সবে বলে প্রাণ-পাখী,
শুনে চুপে চুপে থাকি
জল কি হুতাশন, মাটি কি পবন,
কেউ বলে না একটা নির্ণয় ক’রে।
আপন ঘরের খবর হয় না
বাঞ্ছা করি পরকে চেনা

লালন বলে, পর বলতে পরমেশ্বর,
সে কেমন রূপ, আমি কিরূপ ওরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ