আপন ঘরের খবর নে না

শিল্পী: লালন

গীতিকার: লালন

আপন ঘরের খবর নে না।
অনায়াসে দেখতে পাবি
কোন্খানে কার বারাম খানা॥

কমল ফোটা কারে বলি
কোন্ মোকাম তার কোথা গলি,
কোন্ সময় প’ড়ে ফুলে,
মধু খায় সে অলি জনা॥
অন্য জ্ঞান যার সখ্য মোক্ষ,
সাধকের উপলক্ষ,
অপরূপ তার ব্রহ্ম
দেখলে চক্ষের পাপ থাকে না॥
শুষ্ক নদীর সুখ সরোবর,
তিলে তিলে হয় গো সাঁতার,
লালন কয়, কৃতিকর্ম্মার
কি কারখানা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ