অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে॥
মাসে মাসে চন্দ্রের উদয়
অমাবস্যা মাস-অন্তে হয়
সূর্যের অমাবস্যার নির্ণয়
জানতে হবে নেহাজ ক’রে॥
যোল কলা হলে শশী
তবে ত হয় পৌর্ণমাসী
পনরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে॥
জানতে পারলে দেহ-চন্দ্র
স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
মূল হারালি কোলের ঘোরে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন