শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়

শিল্পী: বাসুদেব ঘোষ

শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়।

হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়॥

বয়নে বসন দিয়া বলে লুকাইনু।

শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু॥

মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে।

নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে॥

বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা।

শিশুরূপ দেখি হয় জগ মন লোভা॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে