কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
শিল্পী: লালন
গীতিকার: লালন
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়॥
পঞ্চতত্ত্ব সাধন ক’রে
পেত যদি সে চাঁদেরে (হে)
ওরে বৈরাগীরা কেনে,
আবাল গুদড়ি টেনে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়॥
বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল (হে)
তাতে ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা,
শাক্ত বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয়॥
শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক (হে)
বস্তুজ্ঞান যায় নাই
নাম-ব্রহ্মে কি পাই,
লালন কয়, দরবেশে একি কথা কয়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন