শুন, সখি, বাজই বাঁশি

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

শুন, সখি, বাজই বাঁশি।
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনবারি।
কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর।
নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারি শ্যাম।
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারি নাম।
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান—
তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম— শ্যাম পরানক প্রাণ।
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে
সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব চাঁদ-উজল যমুনামে!
চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি— ধরহ সখীজন-হাত।
নীদমগন মহী, ভয় ভর কছু নহি, ভানু চলে তব সাথ।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ