কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়

শিল্পী: লালন

গীতিকার: লালন

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়।
যারে শুধাই সেই বলেনা মর্ম কোথা পাই॥
যে দিনে সাঁই নিরাকারে
ভেসেছিলেন ডিম্ব ভরে,
কি রূপ থেকে তার মাঝারে
কি রূপে গণ্য হয়॥
সে তার রূপ ছিল যখন
বাহন রূপ তার পায় পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেহি দয়াময়॥

জগৎপতি সোব্হানে
বরকত কে মা বল্লেন কেনে
তার পতি কি নয় সে জনে
লালন ভাবে তাই॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ