চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে

শিল্পী: খালিদ হাসান মিলু

ছবি: স্নেহ

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: আলী হোসেন

চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে
পড়ে জবাব দিও গো আমাকে
আমি ভালো মানুষ আমার নাই কোনো দোষ
বলে দিও তোমার বাবা মাকে ।।

আমার সময় যে কাটে না একা
তুমি কখন এস দেবে দেখা
আমার মনের ভেতর একি ওঠালে ঝড়
আমি কি দিয়ে থামাবো তাকে ।।

যারা প্রেমে পড়ে তারা জানে
দূরে দূরে থাকা সয়না প্রাণে
তুমি নীরব হলে বুকে আগুন জ্বলে
সারা দাও না গো আমারই ডাকে ।।

*

গান – চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে