শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে

শিল্পী: নাঈম মিয়া

শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে
সেই ঘরেতে থাকি নাঈম আল্লাজির নাম ধরে।।

কদিন রবো সেই ঘরেতে প্রশ্ন হয় অন্তরে
আমি ভবে আসছি চলে যাবো, কে ঠেকাবে মোরে।।

কান্দন ও জুটিলো নাঈম স্মরিয়া বার বারে
আল্লাজি মোর হয় নি সহায় দুঃসময় হাশরে।।

তাইতো নাঈম ঘর বাধিনা দিন যাইতেছে পুড়ে
থাকবো নাকো জানি আমি মিছা রঙ্গপুরে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে