আল্লা বলো মন রে পাখি

শিল্পী: লালন

গীতিকার: লালন

আল্লা বলো মন রে পাখি।
ভবে কেউ কারো দুখের নয় রে দুখী॥
ভুলোনারে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে,
মন রে, আসতে একা যেতে একা,
একা এ ভব পিরিতের ফল আছে কি॥
হাওয়ায় বন্ধ হ’লে কিছুই নাই
বাড়ির বাহির করে সবাই,
(মন রে) কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরছে আঁখি॥
গোরের কিনারে যখন লয়ে যায়,
কাঁদিয়ে সবাই জীবন ছাড়তে চায়
ফকির লালন বলে, কারো গোরে
কেউ তো যায় না, থাকতে হয় একাকী॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ