কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

শিল্পী: রজনীকান্ত সেন

কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব

বাজিবে মলিন মরম তলে।

পাতকী পুলকে শিহরি হেরিবে;

মুগ্ধ মানসে, নেত্র জলে।

সঞ্চিত কত শত দুষকৃতি-বেদনা

সহিবে নীরবে তোমারি দান;

সকল হরষ, আশা,

সকল ভাবনা, ভাষা,

সফল হইবে, হরি, করুণা বলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ