অজান খবর না জানিলে কিসেরো ফকিরী
শিল্পী: লালন
গীতিকার: লালন
অজান খবর না জানিলে কিসেরো ফকিরী।
যে নূরে নূর নবী আমার তাহে আরস বারি॥
বলবো কি সে নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা,
ধরতে গেলে না যায় ধরা
যৈছে রে বিজরি॥
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকুল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ওই নূর ঝলক দিচ্ছে তারি॥
সিরাজ সাঁই বলে রে, লালন
করগে আপন দেহের বলন
নূরে নরে ক’রে মিলন
ঐ রূপ থেকো রে নেহারি॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন