শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়,
কোন স্বপন অব দেখত মাধব, কহবে কোন হমায়!
নীদ-মেঘ-’পর স্বপন-বিজলি-সম রাধা বিলসত হাসি।
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব তুইক প্রেমঋণরাশি।
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি, শ্যাম ঘুমায় হমারা।
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব শীতল জোছনধারা।
তারকমালিনী সুন্দরযামিনী অবহুঁ ন যাও রে ভাগি—
নিদয় রবি অব কাহ তু আওলি, জ্বাললি বিরহক আগি।
ভানু কহত অব, রবি অতি নিষ্ঠুর, নলিনমিলন-অভিলাষে
কত নরনারীক মিলন টুটাওত, ডারত বিরহহুতাশে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ