আমি সকল কাজের পাই হে সময়

শিল্পী: রজনীকান্ত সেন

আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাই নে,
আমি চাহি দারা সুত সুখ সম্মিলন
তব সঙ্গ সুখ চাই নে।।
আমি কতই যে করি বৃথা পর্যটন
তোমার কাছে তো যাই নে;
আমি কত কি যে খাই ভস্ম আর ছাই
তব প্রেমামৃত খাই নে।।
আমি কত গান গাহি মনের হরষে
তোমার মহিমা গাই নে;
আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই
জ্ঞান আঁখি মেলে চাই নে।
আমি কার তরে দেই আপনা বিলায়ে
ও পদতলে বিকাই নে;
আমি সবারে শিখাই কত নীতি কথা
মনেরে শুধু শিখাই নে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ