গুরু বিনে কি ধন আছে
শিল্পী: লালন
গীতিকার: লালন
গুরু বিনে কি ধন আছে।
কি ধন খুঁজিস খেপা কারো কাছে॥
বিষয়-ধনের ভরসা নাই
ধন বলতে ধন গুরু গোঁসাই
সে ধনের দিয়ে দোহাই
ভব-তুফান যাবে বেঁচে॥
পুত্র পরিবার বড় ধন
পেয়েছ এই ভবের ভূষণ
মায়ায় ভুল হয়ে অবোধ মন
গুরুধনকে ভাবলি মিছে॥
কোন্ ধনের কি গুণপনা,
অন্তিম কালে যাবে জানা,
গুরুধন এমন চিনলে না,
নিদানে পস্তাবি পাছে॥
গুরুধন অমূল্য ধন রে
বুঝলে বুঝিস হাঁরে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
নিতান্ত পেঁচোয় পেয়েছে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন