কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি

শিল্পী: বাংলা গান

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি

তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি

কেনে বা রঙ্গিলা দামান হইল এত রাত্রি?

বিবির শাড়ি কিনতে হইয়া গেল রাত্রি।

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি

তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি।

কেনে বা রঙ্গিলা দামান হইল এত দেরি?

বিবির অলংকার কিনতে হইয়া গেল রাত্রি।

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি

তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি।

কেনে নয়া দামান হইল এত দেরি?

বিবির জুতা কিনতে হইয়া গেল রাত্রি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ