ওর নিশীথ-সমাধি ভাঙিও না

শিল্পী: কাজী নজরুল ইসলাম

গীতিকার: কাজী নজরুল ইসলাম

ওর নিশীথ-সমাধি ভাঙিও না।

মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে –

সে আর জাগিবে না, তারে ডাকিও না।।

তাপসিনী-সম তোমারি ধ্যানে

সে চেয়েছিল তব পথের পানে,

জীবনে যাহার মুছিলে না আঁখি ধার

আজি তাহার পাশে কাঁদিও না।।

মরণের কোলে সে গভীর শান্তিতে

পড়েছে ঘুমায়ে,

তোমারি তরে গাঁথা শুকানো মালিকা

বক্ষে জড়ায়ে

যে মরিয়া জুড়ায়েছে–

ঘুমাইতে দাও তারে জাগিও না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে